Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

৪র্থ দিনের মত মাভাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০২:৫৫ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০২:৫৫ PM

bdmorning Image Preview


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্লাস-পরীক্ষা বর্জন ও বৃষ্টি উপেক্ষা করে সেমিস্টার পরীক্ষার একাডেমিক অর্ডিন্যান্স পরিবর্তনের দাবিতে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

আজ শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে ৪র্থ দিনের মত তারা এ অবস্থান কর্মসূচি পালন করছে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কঠিন অর্ডিন্যান্স নেই। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা আরও বলেন, ‘অর্ডিন্যান্সের জন্য অনেক ছাত্র আজ ছাত্রত্ব হারাতে বসেছে। অর্ডিন্যান্সের জন্য গড়ে সকল বিভাগের ২৫ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। আমরা এ অর্ডিন্যান্সের পরিবর্তন চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ অবস্থান কর্মসূচি পালন করে যাব।’

 

Bootstrap Image Preview