Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে মন্দির থেকে শিবমূর্তি চুরি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৮:১৩ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৮:১৩ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিষ্নপুর গ্রামের শিব মন্দির থেকে পাথরের শিবমূর্তি চুরির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বিকালে এই চুরির ঘটনা জানতে পারে মন্দিরের লোকজন।

পুলিশের ধারণা বৃহস্পতিবার রাতের কোনও এক সময়ে এই চুরি ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় হিন্দু সম্প্রাদায়সহ এলাকার জনসাধারণের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হেসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মন্দির থেকে পাথরের শিবমূর্তি চুরি হয়েছে। তবে মূর্তি কষ্টি পাথরের কিনা তা নিশ্চিত করেননি তিনি। তিনি আরো বলেন, মূর্তি উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাছে। 

Bootstrap Image Preview