Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ভোলায় মা ইলিশ শিকারের অপরাধে ১৮ জেলের কারাদণ্ড

এম.শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৭:৩১ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৭:৩১ PM

bdmorning Image Preview


ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাদে ২২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় এদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ও মা ইলিশ জব্দ করা হয়।

আটকদের মধ্যে ১৮ জেলেকে ১ বছরের কারাদণ্ড ও বাকি ৪জেলেকে ৫হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন।

পরে জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময়ে যাতে করে জেলেরা নদীতে মাছ শিকার করতে না পারে সে জন্য অভিযান অব্যহত রয়েছে।



 

Bootstrap Image Preview