Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০২:২২ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০২:২২ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮'শ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি তারা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোরের দিকে বেনাপোল চারা বটতলা মাঠ থেকে এ ফেনসিডিল জব্দ করে বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পথে আসা ফেনসিডিলের চালান সম্পর্কে জানতে পারে।

পরে বিজিবির একটি টহল দল সীমান্তের চারা বটতলার মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন ৮'শ বোতল ফেনসিডিল জব্দ করে।

আটক ফেনসিডিল খুলনা ২১ ব্যাটালিয়নে পাঠানো হবে বলেও জানান তিনি।  

 

Bootstrap Image Preview