Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজমিস্ত্রির কাজে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ মাছুম

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:০৪ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:০৪ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জ জেলায় মাছুম মিয়া (২২) নামে এক যুবক কুলাউড়ায় রাজমিস্ত্রির কাজে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার খোঁজে স্বজনরা পাগলপ্রায়।

নিখোঁজ মাছুম মিয়া উপজেলার সদর ইউনিয়নের পাঠানটিলা গ্রামের মৃত বশির মিয়ার পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

নিখোঁজ মাছুমের চাচা দবা মিয়া জানান, ‘ ২৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কুলাউড়া যায়। ওইদিন বিকেলে  মাছুম কুলাউড়ায় পৌঁছে তার রাজমিস্ত্রির ঠিকাদার দিয়ে আমার সঙ্গে আলাপ করায়। এরপর থেকে তার মোবাইলফোন বন্ধ রয়েছে। আত্বীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার কোনো সন্ধান পাইনি।’

এ ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview