Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ২ ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:০৭ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৭:০৭ PM

bdmorning Image Preview


বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে পৃথক দুটি অভিযানে চালিয়ে জাহাঙ্গীর আলম (৩০) ও মতিয়ার রহমান (৪০) নামে ২ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (৬ অক্টোবর) ভোরে সীমান্তের গয়ড়া ও ছোট আঁচড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম গয়ড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও মতিয়ার ছোটআঁচড়া গ্রামের জালাল খাঁ'র ছেলে।

পুলিশ জানায়আসামিরা দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পরে এলাকায় এসে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহ্সান হক আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের ২ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview