Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে কীটনাশক পানে ভ্যানচালকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৩৬ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে বিষপানে (কীটনাশক ওষুধ) আব্দুল হামিদ (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সকালের দিকে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিদ ওই এলাকার মৃত সকের প্রামাণিকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, অভাবের কারণে হতাশাগ্রস্থ হয়ে পড়লে বেশ কিছুদিন সে মানসিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার সকালে সে বিষপান করলে তাকে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং সকালে পূণরায় অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারের পক্ষ থেকে অনুরোধ করায় আব্দুল হামিদের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Bootstrap Image Preview