Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:২৬ AM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:২৬ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা অ্যাড. মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাউরা বাজারে লালমনিরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বলের পক্ষে তার বড় ভাই চঞ্চল পাটোয়ারী ক্ষতিগ্রস্থ ১৪ টি দোকান মালিককে এ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ উত্তম পাটোয়ারী, এ্যাড. বদিউজ্জামান লেলিন, প্রভাষক আবু ছায়েদ প্রমুখ।

উল্লেখ, শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাউড়া বাজারে সানিয়াজান নদীর তীরে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ঘটনায় ১৪ টি দোকানের প্রায় ১ কোটি টাকার বিভিন্ন প্রকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে। 
 

Bootstrap Image Preview