Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:১৭ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview


পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে সারাদেশে এ মেলার উদ্বোধন করেন।

পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল প্রমুখ।

মেলায় সরকারি-বেসরকারি সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসানো হয়েছে।
 

Bootstrap Image Preview