Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বীরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক

জাকির হোসেন , দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১০:৪৫ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১০:৪৫ AM

bdmorning Image Preview


দিনাজপুরের বীরগঞ্জে ১৫কেজি গাজাসহ মোছা. মোস্তারী (৩০) এবং মোছা. বিলকিছ (৪২) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার( সকাল সাড়ে ৯টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তহশিল অফিস সংলগ্ন তাজিমপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়

মোছা. মোস্তারী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তহশিল অফিস সংলগ্ন তাজিমপাড়ার মো. মামুনের স্ত্রী এবং মোছা. বিলকিছ একই এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।

বীরগঞ্জ থানার এসআই নরেন চন্দ্র জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিনের নেতৃত্বে একটি ফোর্স উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তহশিল অফিস সংলগ্ন তাজিমপাড়ায় অভিযান চালিয়ে  ১৫ কেজি গাজাসহ তাদের আটক করে

বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

Bootstrap Image Preview