Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক হত্যা মামলার আসামি রাজু গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১০:৩১ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১০:৩২ AM

bdmorning Image Preview


সাংবাদিক জামাল হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি রাজুকে যশোরের শার্শা সীমান্ত থেকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে শার্শার কাশিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজু শার্শার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শমসের মোড়লের ছেলে। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি।

পুলিশ জানায়, সাংবাদিক জামাল হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি রাজু এলাকায় অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview