Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে ইয়াবাসহ আটক ১

নাঈমুল হাসান, টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:  
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৫:৩৮ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


গাজীপুরের পুবাইল হাড়িবাড়ি টেক এলাকা থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পুবাইল থানা পুলিশ।

সোমবার সকালে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় হোসেন আলী (৪২) মাদক বিক্রেতাকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক হোসেন গাজীপুরের পুবাইল থানার তালুটিয়া এলাকার মৃত.ইসমাইলের ছেলে।

তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Bootstrap Image Preview