Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরার আশাশুনিতে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৯ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাতক্ষীরার আশাশুনিতে পঞ্চম শ্রেণীতে পড়া এক মাদ্রাসা ছাত্রীকে প্রতিবেশি কর্তৃক ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার রাতে এঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটিকে রবিবার সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আয়ুব হোসেন আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের বাসিন্দা।

শিশুটির মা জানান, তার মেয়ে দরগাপুর এলাকার একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। শনিবার রাতে বাড়ি থেকে একটু দুরে তার খালার বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশি নিকটাত্মীয় আয়ুব হোসেন তাকে কেক কিনারে কতা বলে পথিমধ্যে পুকুরের কিনারে ঝোপের ভেতর নেয় যায়। ঝোপের মধ্যে গামছা দিয়ে মেয়েটির মুখ বেঁধে ধর্ষণ করে। এসময় তার গোঙ্গানির শব্দে লোকজন ছুটে আসে প্রতিবেশিরা এ সময় আয়ুব হোসেন পালিয়ে যায়। রাতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সকালে স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ জামিল জানান, আজ সকালে মিম (১২) নামে একটি মেয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছে আমরা সকল ধরনের মেডিকেল পরিক্ষা করেছি খুব শীগ্রই তার মেডিকেল রির্পোট প্রদান করা হবে ।

এ ব্যাপারে আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে এসআই হাসানুজ্জামানকে ঘটনাস্থলে প্রেরণ করেছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview