Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

মোদি ব্যয় কত ফ্যাশন চর্চায়?

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০২ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০২ PM

bdmorning Image Preview


ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধুনিক ফ্যাশনের আইকন হিসেবে বেশ নাম কুড়িয়েছেন। তার ফ্যাশন চর্চা অনেক বাঘা বাঘা স্টাইলিশ ব্যক্তিকেও হার মানায়। কিন্তু এতোসব স্টাইলের পেছনে ভারত সরকারকে মোট কতো টাকা ঢালতে হয়; তা নিয়ে জনমনে বেশ কৌতূহল রয়েছে।

কৌতূহল মেটাতেই কিনা রোহিত কুমার নামের এক যুবক তথ্য অধিকার আইনে নরেন্দ্র মোদির পোশাকের খরচটা জানতে চেয়েছিলেন ভারত সরকারের কাছে। কিন্তু সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারের পক্ষ থেকে মোদির অফিসে এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলে রোহিত কুমারকে জানানো হয়েছে।

এই উত্তরে সন্তুষ্ট নয় রোহিত। প্রধানমন্ত্রী অফিসের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও মোদির পোশাকের জন্য সরকারের মোট ব্যয়ের তথ্য জানতে চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।

তার বক্তব্য, মোদির পোশাকের খরচ সরকার মিটিয়ে থাকলে অবশ্যই এই খরচের একটি রেকর্ড প্রধানমন্ত্রী অফিসে রয়েছে।

Bootstrap Image Preview