Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের দক্ষিণ শরিফগঞ্জ গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটায় দক্ষিণ শরিফগঞ্জের মৃত ছিফাত উল্লাহর বাড়িতে এ ডাকাতি ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পরিবার জানায়, শনিবার রাত সাড়ে তিনটায় ১০-১২ জন অস্ত্রধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এসময় ঘরের সবাইকে জিম্মি করে ৫টি মোবাইলফোন, নগদ ৭হাজার টাকা কানের দূলের স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দল পালিয়ে যায়।

খবর পেয়ে রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে। ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খালেদ চৌধুরী ডাকাতি শিকার বাড়িটি পরিদর্শন করেছেন।

Bootstrap Image Preview