Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

গুইমারা ছাত্রলীগ সভাপতির স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আবুল হাসেম,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫০ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫০ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরীর স্ত্রী মাধবী রাণী রায় পিঙ্কি (২৫) রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত পিঙ্কি ফেনীর ফুলগাজী স্বপন কুমার রায়ের মেয়ে। সাগর গুইমারা দার্জিলিং টিলার নিরঞ্জন চৌধুরীর ছেলে। এ ঘটনার পর থেকে ছাত্রলীগ সভাপতি পলাতক রয়েছে।

সূত্রে জানা যায়, ফেইসবুকে সাগর চৌধুরীর সাথে পিঙ্কি প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০১৭ সালের ১০ ডিসেম্বর তাদের বিবাহ হয় । বিয়ের পর থেকে উভয়ের দাম্পত্য জীবনে পারিবারিক অশান্তি চলছিল। এক পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ এর উপক্রম হলেও তা সামাজিক ভাবে মিমাংসা করা হলেও কোন ফলাফল হয়নি।

সূত্র আরো জানা যায়, শনিবার বিকেলে সাগর চৌধুরীর বাড়ীতে তাদের মধ্যে কথা কাটাকাটি ও তার স্ত্রীকে মারধরের ঘটনা ঘটে। এক পর্যায়ে পিংকি আত্মহত্যা করেছে বলে গুজব উঠে। পরে স্থানীয়রা রাত সোয়া ৮টার দিকে পিংকীকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনিসুল হক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান জানান, তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Bootstrap Image Preview