Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

গুলশানে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নারী ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৫ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১১ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলশানে গারো সম্প্রদায়ের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দিপলাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের এই তথ্য নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আসামি দিপলাস বিবাহিত ও দুই সন্তানের জনক। আসামির বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও ওই কিশোরীর খালা-খালুর বাসায় তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সাবলেট থাকেন। আর মেয়েটি খালার বাসায় থেকে খালাতো ভাই-বোনের দেখাশোনা করতো।

বৃহস্পতিবার কিশোরীর খালা-খালু বাইরে থাকার সুযোগে দিপলাস তাদের ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে খালা এলে মেয়েটি তাকে এ কথা খুলে বললে তার খালা গুলশান থানায় মামলা করেন।

Bootstrap Image Preview