Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ওয়াশরুমের ছিদ্র দিয়ে গোপনে ভিডিও, হোটেল বয় গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০০ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ওয়াশরুমে গোপন ক্যামেরায় এক নারীর ভিডিও তোলার অভিযোগে ভারতের দিল্লিতে এক রেস্তোরাঁ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিল্লির কনট প্লেসের রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী ওই নারী জানান, বৃহস্পতিবার দিল্লির কনট প্লেসের রেস্তোরাঁয় গিয়ে ওয়াশরুমে যান তিনি। হঠাত্‍‌ চোখ যায় ওয়াশরুমের দেয়ালের এক ছিদ্রে।

তিনি বুঝতে পারেন লুকিয়ে কেউ তার ছবি তুলছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ করেন। খবর দেন থানাতেও।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ওয়াশরুমের এক কর্মীকে গ্রেফতার করে। পরে নিজের দোষ স্বীকার করে নেন তিনি।

Bootstrap Image Preview