Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালুচাপায় নারী শ্রমিক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০১ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালু চাপায় রবিন ইসলাম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রকল্পের এক নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন ইসলাম ঈশ্বরদী শহরের পিয়ারাকাখী এলাকার মোসলেম ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার খাবেরী সাহা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

Bootstrap Image Preview