Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে উদ্ধারকৃত বোমা পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয়

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৪ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৪ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের বাহুবল মিরপুর থেকে ৬টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বাহুবল থানা পুলিশ।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার মিরপুর বাজারের পাশে একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বাহুবলে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশ।

এ সময় একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থা ৬টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

পরে এগুলো বাহুবল থানায় নিয়ে এসে পানিতে ভিজিয়ে রেখে নিষ্ক্রিয় করা হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী তিনি বলেন, ধারণা করা হচ্ছে নাশকতার জন্য দুর্বৃত্তরা এগুলো এখানে নিয়ে এসেছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি বলে জানান তিনি।

Bootstrap Image Preview