Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১২ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে তানভীর নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাড়ির সবার অগোচরে পুকুরে পাড়ে তার মৃত্যু হয়। তানভীর উপজেলার লালুয়া ইউনিয়নের চরচান্দু গ্রামে মো. হিরন মিয়ার ছেলে।

জানা যায়, অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন পুকুর থেকে উদ্ধার তাকে। পরে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক শংকর কুমার পাল জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Bootstrap Image Preview