Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ফেব্রুয়ারি ২০২৬ | ২২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘের সদর দপ্তরে উন্মোচিত হলো ম্যান্ডেলার ভাস্কর্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০২ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী চলছে। এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তাঁর ভাস্কর্য উন্মোচিত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ম্যান্ডেলার প্রতিকৃতি উন্মোচন করেছেন।

ম্যান্ডেলার সম্মানে শান্তি সম্মেলনের আয়োজন করে জাতিসংঘ। এরপর শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। 

শান্তি সম্মেলনে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মারিয়া ফার্নান্দা এসপিনোসা বলেন, ম্যান্ডেলার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা হিসেবেই জাতিসংঘের এ আয়োজন। এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা অংশ নেন। মহান এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন তাঁরা। 

Bootstrap Image Preview