Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কাঁঠালিয়ায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৮ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৮ PM

bdmorning Image Preview


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, চরগড়া ও বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। 

আজ সোমবার উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল, চরগড়া ও বেহুন্দী জাল দিয়ে বিষখালী নদীতে মাছ শিকার করছিল জেলেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সল উদ্দীনের নেতৃত্বে নদীতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ সময় জেলেরা পালিয়ে যায়।

বিকেলে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধংস করা হয়।

Bootstrap Image Preview