Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে মীনা দিবস পালিত 

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪১ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪১ PM

bdmorning Image Preview


‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পালিত হয়েছে মীনা দিবস-২০১৮।

আজ সোমবার দিবসটি উপলক্ষে সকালে উপজেলা শিক্ষা অফিসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে ও শিক্ষক কবির আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মুক্তিযোদ্ধা এম কে আনোয়ার হোসেন, সাংবাদিক অসিত রঞ্জন দেব।

এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


 

Bootstrap Image Preview