Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে ৬৫০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৭ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ রাসেল কবির সোহাগ (৩৬) ও আল আমিন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাতে উপজেলার বড় চওনা মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা ৩টি মোবাইল ও নগদ ৩৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।  

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার বড়চওনা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা ৩টি মোবাইল ও নগদ ৩৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।   

গ্রেফতারাকৃরা তারা সখীপুর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল বলে জানান তিনি।

Bootstrap Image Preview