Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৪৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৫ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৫ AM

bdmorning Image Preview


ফরিদপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে মাদকসেবী ও ব্যবসায়ী রয়েছে ১৫ জন। এছাড়া জিআর মামলায় ২০ জন, সিআর মামলায় ১২ জন এবং নিয়মিত মামলায় ১ জনকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়।

এছাড়া পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।  

Bootstrap Image Preview