Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে নদী থেকে শিশুর লাশ উদ্ধার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৪ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৪ AM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় নদী থেকে সাইফুল (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের মালঞ্ছ নদীতে তার লাশ পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

শিশু সাইফুল ঐ গ্রামের আলতাব মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানান, বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিক থেকে শিশু সাইফুলকে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজাখুঁজি করে তার বাবা-মা, আত্মীয়-স্বজনেরা এলাকায় নিখোঁজ শিশুটির সন্ধানের জন্যে মাইকিং করেন।

পরে বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় লোকজন স্থানীয় আলতাব মোল্লার বাড়ির দক্ষিণ পাশে মালঞ্ছ নদীতে সাইফুলের লাশ পরিবারের লোকজন ভাসতে দেখে পানি থেকে উঠিয়ে আনে। 

Bootstrap Image Preview