Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় দাঁড়িয়ে কান্নারত শিশু দুটি ভাই-বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৯ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:১১ AM

bdmorning Image Preview
সংগৃহীত


গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন মোড়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল দুটি শিশু। রবিবার সন্ধ্যায় শিশু দুটিকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে চান্দনা চৌরাস্তায় পুলিশ বক্সে নিয়ে আসেন বিউটি নামের এক নারী। সেখান থেকে বাসন থানা পুলিশ শিশু দুটিকে তাদের হেফাজতে নেয়।

শিশু দুটির নাম সুমাইয়া (৯) ও রাব্বী (৪)। তারা সম্পর্কে ভাই-বোন।

সোমবার দুপুরে শিশু দুটিকে টঙ্গীর শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে বলেম জানিয়েছেন বাসন থানার ওসি মুক্তার হোসেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে সুমাইয়া নামের শিশুটি জানায় তার সঙ্গে থাকা অপর শিশুটির নাম রাব্বী। সে তার ছোট ভাই। তাদের বাবার নাম নজরুল ইসলাম। এছাড়া তারা আর কোনো ঠিকানা জানাতে পারেনি। এমনকি তারা কার সঙ্গে, কিভাবে এখানে এসেছে সেটাও জানাতে পারেনি। এ ঘটনায় রাতেই বাসন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Bootstrap Image Preview