Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে অগ্নিকান্ডে গবাদিপশুসহ বসতবাড়ি ভস্মিভূত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ AM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে অগ্নিকান্ডে একটি গরু, তিনটি ছাগলসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় ওই গ্রামের শাহাদত প্রামাণিকের বাড়ির গোয়ালঘরে আগুন লাগলে মুহুর্তে তার পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে গবাদিপশুসহ বসতবাড়ির দুইটি ঘর অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

গৃহকর্তা জানান, ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুণের সূত্রপাত হতে পারে।

মাঝগাাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম ঘটনার সত্যতা স্বীকার করেছেন

Bootstrap Image Preview