Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলার বাইচ অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৩ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৪ PM

bdmorning Image Preview


বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় গ্রাম বাংলার ঐতিহ্য ভেলার বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। 

নগরকান্দা পৌর শহরের মুন্সী সৈয়দ আলীর ভাটার ঘাট থেকে প্রতিযোগীরা জয়ী হওয়ার লক্ষ্যে বিশাল এই ভেলার তরীগুলো খুব দ্রুতভাবে টানদিয়ে নগরকান্দা বেইলী ব্রীজের ঘাটে আসে। পরে তুমুল প্রতিযোগীতা করে,সবাইকে টপকিয়ে রমজান নামের এক ব্যাক্তি প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। 

প্রতিযোগীতা শেষে উপস্থিত দর্শকদের সামনে বিজয়ীদেরর হাতে ট্রফি তুলে দেন নগরকান্দা বাজারের ব্যবসায়ী মনির তালুকদার।

Bootstrap Image Preview