Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:১১ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:১১ AM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে ৬৫টি পিস ইয়াবাসহ সাগর ইসলাম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে পাঁচবিবি উপজেলার কড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাগর উপজেলার কড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের জানান, সাগর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ টি পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

সে দীর্ঘ দিন যাবত নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো বলেও জানান তিনি।

Bootstrap Image Preview