Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৩ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৪

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৮ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৮ AM

bdmorning Image Preview


ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৩ জামায়াত কর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলাব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর থেকে ১৬, শৈলকুপা থেকে ৮ জন, হরিণাকুন্ডু থেকে ৩, কালীগঞ্জ থেকে ৪, কোটচাঁদপুরে ৩ জামায়াত ও মহেশপুরে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ। 

Bootstrap Image Preview