Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বাউফলে তথ্য অফিসের অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জাহিদ রিপন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৮ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৯ PM

bdmorning Image Preview


জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।

জেলা সিনিয়র তথ্য অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে নারী ও শিশুর নিরাপদ স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে আলোচনা করেন, ডা: আমিনুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ, সাংবাদিক সোহরাব হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান ও অহিদুজ্জামান ডিউক। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও মহিলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview