Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ছাতকে পৃথক বজ্রপাতের ঘটনায় নিহত ২, আহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে পৃথক বজ্রাঘাতের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে হৃদয় দাস (১৪) বাড়ির পাশে হাওরে জাল দিয়ে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় রঞ্জন দেবনাথ নামে আরেক কিশোর আহত হয়েছে। সে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, উপজেলার সুরমা নদীতে নোঙর করা একটি নৌকায় কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মামুন মিয়া (২৮) নামে এক মাঝি মারা যায়। তার বাড়ি পিরোজপুর জেলায়।

Bootstrap Image Preview