Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে সাপের কামড়ে মৃত্যু

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৩ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৩ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে রমিশা (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

মৃতের পরিবার জানান, উপজেলার গজ-ধুমডাঙ্গী গ্রামের মৃত সফিউদ্দীনের স্ত্রী রমিশা সোমবার সন্ধ্যায় নিজ গোয়াল ঘরে গরু তোলার সময় গর্তে থাকা একটি বিষাক্ত সাপ ছোবল মারে।

খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনারস্থল থেকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে মারা যায় বলে জানান।রাণীশংকৈল হাসপাতালের কর্মরত ডাক্তার।

৩নং বকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview