Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

শিশুকে ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করালো বৃদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১০:৫০ AM
আপডেট: ২৫ মে ২০১৯, ১০:৫০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাগুরায় জেলার শালিখা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আব্দুল মান্নান মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল মান্নান শালিখার হাজরাহাটি গ্রামের আরজন মোল্লার ছেলে।

এব্যাপারে শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, আব্দুল মান্নান পাঁচ-ছয় মাস আগে প্রতিবেশী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার ভয় দেখায় সে। ভয়ে বিষয়টি চেপে যায় মেয়েটি। সম্প্রতি ওই স্কুলছাত্রীর অস্বাভাবিক শরীরিক গঠন দেখে তার পরিবার পেটে টিউমার হয়েছে ভেবে চিকিৎসকের কাছে নিয়ে যায়।

গত ৭ মে আলট্রাসনোগ্রাফি করার পর চিকিৎসক জানান, সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ সময় মেয়েটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে আব্দুল মান্নান বাড়ি ছেড়ে পালিয়ে যায়। গত ১০ মে মেয়েটির মা আত্মীয় বাড়ি বেড়াতে গেলে এ সুযোগে অব্দুল মান্নান তার লোকদের দিয়ে মেয়েটিকে ডাক্তার দেখানোর কথা বলে মাগুরার একটি ক্লিনিকে নিয়ে সন্তানটি নষ্ট করে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ২০ মে শালিখা থানায় ধর্ষণ, গর্ভের বাচ্চা নষ্ট করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুল মান্নান মোল্লার নামে মামলা করেন।

শালিখা থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে মাগুরা সদরের একটি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে ধর্ষক আব্দুল মান্নান পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানান ওসি তরীকুল ইসলাম।

Bootstrap Image Preview