Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৯ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরোধীদলের হুইপ মিসবাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ হয়েছেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন।

পীর ফজলুর রহমান মিসবাহ বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview