Bootstrap Image Preview
ঢাকা, ১২ বৃহস্পতিবার, মার্চ ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ কি জানে?

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১০:১৪ AM

bdmorning Image Preview


আরিফ চৌধুরী শুভ।।

বাংলাদেশ কি জানে?
অন্ধকার যে আসাছে ঘিরে
আগুন ক্ষণে ক্ষণে।

বাংলাদেশ কি জানে?
চোখের জলে ভিজে মাটি
রক্ত চোষা ভগল ঘাঁটি
খাচ্ছে চুষে জনে।

বাংলাদেশ কি জানে?
অস্ত্র হাতে লড়ছে যারা
কঙ্কাল হয়ে মরছে তারা
কই প্রতিদান প্রাণের?

বাংলাদেশ কি জানে?
যেই তরুণের রক্ত চোখে
স্বাধীনতা আসলো দ্যাশে
ইতিহাসের কোথায় তারা
অন্ধ বাংলাদেশে।

বাংলাদেশ আজ ঘুমন্ত যে
যাদু মন্ত্রের বলে
সত্যটা আজ ধুকড়ে কাঁধছে
মিথ্যাবাদীর দলে।

তারিখ:১৫/০২/১৩, মগবাজার// টিএন্ডটি কলোনী।                 

Bootstrap Image Preview