Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পানিতে ডুবে সাইফুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ মালঞ্চা নদীতে তার লাশটি পায় স্থানীয়রা। শিশু সাইফুল ওই গ্রামের আলতাপ মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২টার দিকে সাইফুল ইসলামকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে আলতাপ মোল্যার বাড়ির দক্ষিনপাশে মালঞ্চা নদীতে ভাসমান অবস্থায় সাইফুলের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন সাইফুলের লাশ পানি থেকে উঠায় আনে।

পরে ঘটনাস্থলে সালথা থানা পুলিশ ছুটে যান। পানিতে ডুবে সাইফুলের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।

Bootstrap Image Preview