Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেনাপোল থেকে গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৪ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৪ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল পৌর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতার আসামির নাম মিন্টু শেখ (৩৫)। সে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মিন্টু বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আকুব্বারের ছেলে।

জানা যায়, খুলনার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিন্টু দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কিছুদিন পূর্বে এলাকায় ফিরে এসে গোপনে অবস্থান শুরু করে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে মিন্টুকে গ্রেফতার করতে সক্ষম হয় বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। আটক মিন্টুকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview