Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় চার বছরের শিশু ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাতক্ষীরার কালারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকায় চার বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রাসেল হোসেন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে রাসেল হোসেনকে আটক করে পুলিশ। রাসেল হোসেন উপজেলার কাকডাঙ্গা এলাকার আলমগীর হোসেনের ছেলে।

শিশুটির বাবা বলেন, বড় চাচার সঙ্গে মেয়েটি বিকেল ৪টার দিকে বাড়ির পাশে মাছের ঘেরে যায়। সেখানে যাওয়ার পর চাচা মাছের ঘেরে খাবার দিতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে রাসেল তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসলে আমার বড় ভাবি মেয়ের জামা কাপড়ে রক্ত দেখতে পায়। পরে জিজ্ঞেস করলে সে জানায় রাসেল খাবার দেবে বলে ডেকে নিয়ে গিয়েছিল তাকে।

কলারোয়া থানার এসআই রইচউদ্দীন জানান, শিশু মেয়েটি অভিযুক্ত ছেলেটির প্রতিবেশী। ছেলেটি নানা তাইজুল ইসলামের বাড়িতে থাকে। নবম শ্রেণিতে লেখাপড়া করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ বলেন, শিশু মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেটিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview