Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তামিমদের সাথে পাপনও পাকিস্তানে যাচ্ছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ০৫:০২ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ০৫:০২ PM

bdmorning Image Preview


পাকিস্তান সফরে মাহমুদউল্লাহদের সঙ্গী হচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বিকালে পাপন নিজেই এ কথা জানিয়েছেন।

পাপন নিজে বলেছেন যে, তিনি ২৩ তারিখ গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে সভাপতি প্রথম টি-টোয়েন্টি নয়, দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি দেখবেন।

বিসিবি সভাপতি আজ দুপুর ২টার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কার্যালয়ে আসেন। প্রায় ৪০ মিনিট বোর্ডে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার মুহূর্তে মিডিয়ার মুখোমুখি হয়ে পাকিস্তান সফরের নানা বিষয় নিয়ে কথা বলেন। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। তিনটি ম্যাচই হবে রাতে। শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
 

Bootstrap Image Preview